নবান্নে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী চাকরিহারা শিক্ষিকারা
সম্প্রতি উত্তরবঙ্গের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, সমস্ত চাকরিহারারা শিক্ষক-শিক্ষিকা (১৭২০৬ জন) স্কুলে ফিরেছেন। তাঁদের দাবি, এই তথ্য ভুল। এখনো স্কুলে যোগ দিতে পারেননি এমন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন প্রায় ১৮০০ জন। তাঁদের বেতনও বন্ধ রয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের। তাই এবার তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। শিক্ষিকা শতাব্দী সরকার বলেন, "সম্ভবত এই ১৮০০ জন শিক্ষক-শিক্ষিকার খবর মুখ্যমন্ত্রীর কাছে নেই। আমরা চেয়ারম্যান, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। কিন্তু এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কানে আমরা আমাদের বক্তব্য পৌঁছে দিতে চাই।
২৫ শে মে এই শিক্ষিকাদের ৭০-৮০ জনের একটি দল গেছিলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে। কিন্তু তাঁরা দেখা করতে পারেননি। কালীঘাট থানায় তাঁদের বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। পরে পাঁচজন শিক্ষকের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্তারা। শিক্ষকরা তাঁদের দাবিদাওয়া লিখিত আকারে জমা দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা পাননি।
সেই শিক্ষিকা দল আজ (২৬.০৫.২০২৫) আবার নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। কিন্তু আজও হতাশ হতে হয়েছে তাঁদের।

Comments
Post a Comment