এসএসসি ইস্যুতে ১৬ ই জুন বিধানসভা অভিযানের ডাক
সরকারি নির্দেশ মতো নতুন এসএসসি পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আগামী ১৬ই জুন (সোমবার) থেকে। আর সেই দিনই বেলা বারোটার সময় বিধানসভা অভিযানের ডাক দিলেন এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট-কলড-ফর ভেরিফিকেশন এবং অনশনরত শিক্ষক শিক্ষিকারা।
বেলা বারোটার সময় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে এই মিছিলে এগিয়ে যাবে বিধানসভার দিকে। মূলত পাঁচটি দাবিকে সামনে রেখে এই অভিযান -
১) ২২ লক্ষ পরীক্ষার্থীর OMR মিরর ইমেজ প্রকাশ।
২) OMR -এর ভিত্তিতে সকল যোগ্যদের নিখুঁত ও নির্ভুল তালিকা প্রকাশ।
৩) SSC প্রকাশিত পরীক্ষার বেআইনি নিয়োগ নোটিশ ও গ্যাজেট প্রত্যাহার।
৪) বিধানসভায় জরুরি অধিবেশন থেকে এই সমস্যার সমাধান।
৫) ২০১৬ প্যানেলের সকল যোগ্যদের চাকুরী পুনর্বহাল ও ধারাবাহিকতা নিশ্চিত করা।

Comments
Post a Comment