অনশনের ৪৫ ঘন্টা পরেও হেলদোল নেই সরকারের


চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের অনশনের প্রায় ৪৫ ঘন্টা পার হতে চলল কিন্তু এখনো হেলদোল নেই সরকারের। এই অনশনের প্রাথমিক দাবি ছিল রিভিউ এবং কিউরেটিভ পিটিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। এছাড়াও যোগ্য অযোগ্যের তালিকা, ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ এবং প্রকৃত যোগ্যদের চিহ্নিত করে রি-প্যানেল করারও দাবি জানান তাঁরা।

অনশনকারীরা আজ পাশে পেয়েছেন 'We the people of India' এবং 'All India lawyers association' এর প্রতিনিধি দলকে। এই দুই প্রতিনিধি দল অনশনকারীদের যথাসম্ভব পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আন্দোলনকারীদের মতে, তাঁরা যেহেতু কোন দুর্নীতি করে চাকরি পাননি, তাই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার প্রশ্নই আসে না। বরং দ্বিতীয়বার পরীক্ষায় বসা মানে, সেই দুর্নীতিকে মেনে নেওয়া। তাছাড়া যেখানে এসএসসি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সেখানে তাদের নেওয়া পরীক্ষায় যে আবার দুর্নীতি হবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না।

আন্দোলনকারীদের মতে সরকারের সদিচ্ছা থাকলে রিভিউ বা কিউরেটিভ পিটিশানে তাঁদের চাকরি ফিরিয়ে আনা সম্ভব। তাই এই দুটি পদ্ধতি শেষ না করে নতুন পরীক্ষায় ফর্ম ফিলাপ করার প্রক্রিয়া শুরু করায় আপত্তি তাঁদের। আগামী ১৬ জুন 
থেকে নতুন পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। এই তারিখ পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। ‌



Comments

Popular posts from this blog

শিক্ষকরা কি আগামীকাল স্কুলে আসবেন? - কী বলছে হাইকোর্টের অর্ডার?

ফের গরমের ছুটি পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে